সফিউল্লাহ আনসারী

  ৮ ঘণ্টা আগে

বৃষ্টি পড়ে

টাপুরটুপুর বৃষ্টি পড়ে

ঝুমঝুমা ঝুম ঝুম,

ব্যাঙের ডাকে মুখরিত

চারদিকে নিঝঝুম।

গাছের পাতায় ঝরঝরো

বাদল ধারায় খুব,

মনটা হারায় সুখের রঙে

ভাবনাতে দিই ডুব!

কনকচাঁপা কাঁঠাল চাপা

গন্ধে আকুল মন,

ছন্দেরা সব মন্দ ছাড়েন

সন্ধ্যে গোলাপ বন।

টিনের চালে ইচ্ছে মাফিক

জলের টাপুরটুপুর,

মাতিয়ে রাখে সকল পাড়া

সকাল-বিকাল-দুপুর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়