বিধান চন্দ্র দেবনাথ
৮ ঘণ্টা আগে
দূরের নীল আকাশে

এই আকাশের তারার সাথে
বলছি আমি কথা,
তাহা দেখে হাসছে পাখি
হাসছে তৃণলতা।
পাখি বলল আমার সাথে
চলো দূরের দেশে,
চাইলে তুমি নিয়ে যাব
দূরের নীল আকাশে।
তৃণলতা হেসে হেসে
বলল কাছে এসে,
চাইলে তোমায় নিয়ে যাব
সবুজ বনের দেশে।
প্রকৃতিতে পাবে তুমি
ভালোবাসার মানে,
সবুজ শ্যামন লতা-পাতা
বলল কানে কানে।
এই বনেতে পশুপাখি
থাকে মিলেমিশে,
দোয়েল পাখি উঁকি মারে
ক্ষেতের ধানের শীষে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন







































