কামরুজ্জামান দিশারি

  ৮ ঘণ্টা আগে

ভেজার শখ

- তাইরে! নাইরে! নাইরে!

ঘর ছেড়ে যাই বাইরে!

- বাইরে কেন যাচ্ছো!

কোন কারণে নাচছো?

- বাইরে রাখো দৃষ্টি

নামছে অনেক বৃষ্টি

উড়ছে দেখ মেঘের দল

বাজছে যেন সুরের মল

ভিজবো এখন জলে

রাখছি তোমায় বলে!

- না, যেও না বাইরে

বলছি, শোন ভাই রে!

মায়ের খাবে বকুনি

বলবে ঠিক-ই তখনি

ক্যান যে এলাম বাইরে

ভেজার শখ আর নাই রে!।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়