সুশান্ত কুমার দে
৮ ঘণ্টা আগে
গরম

চারদিক বইছে লু হাওয়া
পথটি যেন রুটির তাওয়া,
পথিকরা হাঁটেন হনহনিয়ে
সারা গায়ে ঘেমেই নাওয়া।
ফোস্কা পড়ে পায়ের পাতা
মাথায় ঢাকা কালো ছাতা,
পিছে পিছে হাঁটছে কুকুর
জিহ্বা মেলে হাঁফায় মাথা।
গাছগুলো কী বড্ড বোকা
থমকে দাঁড়িয়ে একরোখা,
পাখপাখালি বনের ভেতর
খাদ্য দেখে দেয়না ঠোকা।
পুকুর পাড়েই হাঁসের ছানা
মাঝে মাঝে ঝাপটায় ডানা,
পাইনা তারাও- একটু জল
কাদার মধ্যে দিচ্ছে হানা।
নীল আকাশের সাদা মেঘ
তপ্ত হাওয়ায় খুশির আবেগ,
ঝড়বৃষ্টি নাই রে, কোথাও
শুষ্ক ডোবায় ডাকে ভেক।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন







































