শারমিন নাহার ঝর্ণা
৮ ঘণ্টা আগে
গ্রীষ্মের ছোঁয়া

গ্রীষ্মের ছোঁয়ায় পড়ছে গরম
পাকছে গাছের আম,
গ্রীষ্মের ছোঁয়ায় পড়ছে গরম
পাকছে গাছের জাম।
গ্রীষ্মের ছোঁয়ায় পড়ছে গরম
পাকছে গাছের লিচু,
গ্রীষ্মের ছোঁয়ায় পড়ছে গরম
পাকছে কাঁঠাল কিছু।
গ্রীষ্মের ছোঁয়ায় পড়ছে গরম
পাকছে গাছের তাল,
গ্রীষ্মের ছোঁয়ায় পড়ছে গরম
উষ্ণ টিনের চাল।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন







































