শাহীন খান

  ৮ ঘণ্টা আগে

খুকু ধরে বায়না

চিড়িয়াখানায় যাবে বলে খুকু ধরে বায়না,

এত করে সাধি তবু কোনো কিছু খায় না।

মেজাজ হারায় যখন-তখন, আগুন যেন গাত্রে;

দিনের বেলায় যেমন-তেমন, কান্না বাড়ে রাত্রে!

পুতুল-বিয়ে, বেড়াল-ছানা- কিছুতেই তার মন নেই,

চিল্লাচিল্লি, ভ্যাবাভ্যাবা করতে থাকে, ক্ষণ নেই!

সারাবাড়ি মাতিয়ে রাখা ফুর্তি কোথায় যায় গো?

পাড়ার মানুষ তাই না দেখে, করে হায়-হায় গো!

শহর থেকে মামা এসে শুনলো এ সব কাণ্ড,

এক নিমেষে ভেঙে দিলো খুকির রাগের ভা-!

নিয়ে গেলো চিড়িয়াখানায় রিকশা করে কালকে,

খুশির চোটে আনলো কিনে টিয়ে ভেড়ার পালকে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়