নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যু প্রায় ৮০০। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হামের উপসর্গ নিয়ে দেশে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৯৭ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেট ছাড়া রাজশাহী ও ময়মনসিংহে একজন করে রয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ দেখা গেছে ৮৭৮ শিশুর আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩০ শিশুর। সরকারের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭০২ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হামের উপসর্গের রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪৪৮ আর নিশ্চিত হামের রোগী ১৪ হাজার ৭০৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু, যাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ শিশু ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরে গেছে।
"








































