নিজস্ব প্রতিবেদক

  ৫ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৯৭ জনের। এ ছাড়া হামের উপসর্গ দেখা গেছে ৯৭৪ জনের।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৮৪ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৯৫ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে ৭৭৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ৮ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের। দুইজন খুলনা বিভাগের আর সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনে। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৪ হাজার ১০৪ জন। একই সময়ে ৯৭ হাজার ৮১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৪ হাজার ২৭৫ জন হাসপাতাল ছেড়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়