বিনোদন প্রতিবেদক

  ৪ ঘণ্টা আগে

তাদের ‘ভালোবাসার সময় অসময়’

দীর্ঘদিন ধরেই টিভি নাটকে ও সিনেমায় অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত দর্শকপ্রিয় অভিনেত্রী শিউলি আক্তার (শিউলি শিলা)। এবারই প্রথম তারই প্রযোজনায় নির্মিত হচ্ছে বিশেষ নাটক ‘ভালোবাসার সময় অসময়’। নাটকটি রচনা করেছেন লুৎফর রহমান। যৌথভাবে নাটকটি পরিচালনা করেছেন লুৎফর রহমান ও জয় সরকার। গত ১১ ও ১২ জুলাই রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে বলে জানালেন শিউলি আক্তার।

হঠাৎ প্রযোজনায় আসা প্রসঙ্গে শিউলি শিলা জানান, মূলত তার স্বামী জুয়েলের অনুপ্রেরণা ও সাহসের কারণেই অভিনয় জীবনের এই পর্যায়ে এসে নাটক প্রযোজনার সঙ্গে যুক্ত হওয়া। নাটকটি প্রসঙ্গে শিউলি শিলা বলেন, ‘মূলত আমার স্বামী জুয়েলের অনুপ্রেরণায় এবং নেপথ্যে থেকে জুয়েল যেভাবে বিগত কয়েকমাসে আমাকে সাহস দিয়ে এসেছে যার ফলে আমি নাটকটি প্রযোজনা করার সাহস পাই। কারণ আমি সারা জীবনই অভিনয় করেগেছি। অভিনয় করেই সম্মানী নিয়েছি। কিন্তু নিজে কখনো নাটক প্রযোজনা করবো এমনটা কল্পনাও করিনি। কিন্তু জুয়েল আমাকে সাহস দেওয়ায় অবশেষে অভিনয় জীবনের এই পর্যায়ে এসে একটি নাটক প্রযোজনা করলাম। তবে গত দু’দিন যেভাবে বৃষ্টি হলো তাতে আমরা ঠিকঠাক মতো কাজটা করতে পারিনি। যতটুকু পেরেছি তাতে প্রযোজক হিসেবে আমি তৃপ্ত নই। যদি প্রাকৃতিক এই বিপর্যয় না ঘটতো তাহলে নাটকটি মনের মতো নির্মাণ করা যত। তারপরও যাই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই সকল শিল্পীকে যারা এই নাটকে অভিনয় করেছেন। ধন্যবাদ দুই পরিচালককে প্রতিকুলতার মাঝেও যত্ন নিয়ে নাটকটি নির্মাণের জন্য।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রীনা খান, মাহমুদুল ইসলাম মিঠু (বড় দা মিঠু), রেশমা আহমেদ, এস এম আশরাফুল আলম সোহাগ, সিয়াম নাসিরসহ আরো অনেকে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রেশমা আহমেদ বলেন, ‘শিলার সঙ্গে এর আগেও বেশকিছু নাটকে অভিনয় করেছি। তবে কিছুদিন আগে মুন্সীগঞ্জে মেঘ হিমের পরিচালনায় রক্তের বন্ধন ধারাবাহিক নাটকে অভিনয় করতে গিয়ে আমার সঙ্গে তার সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই নাটকটি তার প্রযোজনায় নির্মিত হয়েছে। আমরা সবাই মিলে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়