বিনোদন প্রতিবেদক
তাদের হাত ধরে ‘ওসান’-এর আবারো যাত্রা

বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরীর হাত ধরেই ২০২৪ সালে ফ্যাশন ব্র্যা- ‘ওসান লাইফস্টাইল’র যাত্রা শুরু হয়েছিল রাজধানীর যমুনা ফিউচার পার্কে। যাতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন সানজিদা আলম। ‘ওসান লাইফস্টাইল’র ক্রেতা চাহিদা বাড়ার কারণে এবার নতুন আউলেট-এর যাত্রা শুরু হয়েছে রাজধানীর মিরপুর-১০-এর আগোরা বিল্ডিং-এর লিফট-এর ২-এ। যথারীতি দ্বিতীয় শো-রুমটিও উদ্বোধন করেন মেহজাবীন চৌধুরী এবং সঙ্গে ছিলেন সানজিদা আলম। ওসান লাইফস্টাইল এমন একটি ফ্যাশন ব্র্যা- যেখানে ছেলে ও মেয়েদের যাবতীয় ট্রেন্ডি পোশাক, ডিজাইনারের করো পোশাকও পাওয়া যায়। গত শুক্রবার সন্ধ্যায় ওসান লাইফস্টাইল’র দ্বিতীয় শো-রুমটি উদ্বোধন শেষে ‘ওসান লাইফস্টাইল’ প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘শুরুতেই ধন্যবাদ জানাই সানজিদা আপুকে আমাকে ওসানের সঙ্গে যুক্ত রাখার জন্য। সানজিদা আপু আসলে আমাকে অনেক ভালোবাসেন। মিরপুরবাসীদের জন্য সুখবর যে ওসান এখন মিরপুরে। আর সত্যি বলতে কী ওসান খুব অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের কাছে পছন্দের একটি ফ্যাশন ব্র্যাণ্ডে পরিণত হয়েছে। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে একেকজনের পছন্দ একেকরকম। কারো ওয়েষ্টার্ন গাউন পছন্দ, কারো বা শাড়ি আবার কারো সালোয়ার কামিজ পছন্দ। তো ওসানে আসলে সবকিছুই পাওয়া যাবে। এবার দেখলাম কিছু এক্সেসরিজও যুক্ত করা হয়েছে। এখানে আসলে মেয়েদের ব্যবহারের জন্য সব ধরনের আইটেমই পাওয়া যায়। এই শো-রুমে ছেলেরদেরও আইটেম রাখা হয়েছে। যে কেউ এই ওসানে আসলে মা কিংবা বোন কিংবা স্ত্রীর জন্য কিছু না কিছু ক্রয় করে নিতে পারবেন। আমার বিশ্বাস ভবিষ্যতে ওসানে আরো অনেক কিছুই যুক্ত হবে।’
ক্রিয়েটিভ ডিরেক্টর সানজিদা আলম বলেন, এটা বলতেই হয় যে ওসান মানেই মেহজাবীন আপু। তিনি ওসানের একটা পার্ট। আর আমি চাই ওসান বাংলাদেশের মানুষের ভালোবাসার একটা ব্র্যা- হয়ে উঠুক।’
"









































