মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম (বিপিএম) এবং সিভিল সার্জন ডা. আইফী ফেরদৌস। সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনার উপপরিচালক জাকিয়া আক্তার।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সময়ের প্রেক্ষাপটে জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব এবং তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









































