ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক

গুলশান, বনানী, মহাখালী, জাতীয় সংসদ ভবন এলাকা, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
রবিবার দুপুরে প্রথমে গুলশান, পরে বনানী, মহাখালী, জাতীয় সংসদ ভবন এলাকা, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় প্রবল বৃষ্টির কারণে জমে থাকা পানির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রশাসক সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের দ্রুত পানি সরে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
গুলশান, বনানী ও মহাখালী রাস্তায় জমে থাকা পানির দ্রত অপসারণসহ ভবিষ্যতে যাতে পানি জমে না থাকে সেজন্য সিটি কর্পোরেশন কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
প্রশাসক জাতীয় সংসদ ভবন এলাকায় কখনো যেন পানি না জমে থাকে সেজন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে পরামর্শ করার নির্দেশনা প্রদান করেন।
প্রশাসক শেওড়াপাড়া ও কাজিপাড়া এলাকার কয়েকটি রাস্তা ও কাজীপাড়া খালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এসব এলাকার রাস্তায় জমে থাকা পানি দ্রুত অপসারণের জন্য সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এ সময় প্রশাসক কাজীপাড়া ও শেওড়াপাড়ার পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেন।
সরজমিনে পরিদর্শন কালে প্রশাসক নিজে পানির মধ্যে হেঁটে পানি সরে যাওয়ার নালা ও ড্রেন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশেপাশের দোকানদারদের ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান।
পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা , প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও প্রশাসকের একান্ত সহকারীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









































