সিরাজগঞ্জ প্রতিনিধি
বেলকুচিতে মোটরের সাথে ওড়না পেছিয়ে মহিলা শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁতের সুতার রোল তৈরির মেশিনের মোটরের সাথে ওড়না পেছিয়ে মারজানা (২০) নামের এক মহিলা শ্রমিকের মৃত্যুর হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারজানা খাতুন গোপালপুর গ্রামের হাসানের স্ত্রী।
নিহতের স্বামী হাসান জানান, প্রতিদিনের মতো সকাল থেকে পাল লোমের সুতার রোলার মেশিন দিয়ে সুতার রোল তৈরি করছিল। সুতার রোল তৈরি করার এক পর্যায়ে তার পরিহিত গলায় জড়ানো ওড়না মেশিনের সাথে পেঁচানো অবস্থায় অচেতন অবস্থায় পড়ে থাকে। আশে পাশের লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুতার রোল তৈরির মেশিনের মোটরের সাথে ওড়নার আঁচল পেচিয়ে এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেবার পর কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহন করা হবে।









































