বিনোদন প্রতিবেদক

  ২১ ঘণ্টা আগে

এজেএফবি সম্মাননা পেলেন মোশাররফ করিম

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্সেডশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড ২০২৫-২০২৬ এ শ্রেষ্ঠ অভিনেতার (চলচ্চিত্র) পুরস্কারে ভূষিত হলেন সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সংগঠনটির ১৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ বছর ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের জন্য মোশাররফ করিমকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।

রাজধানীর নিউ ইস্কাটনে বিআইএএম অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে (১০ জুলাই) শুক্রবার সন্ধ্যায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় চলচ্চিত্র ও টিভি অভিনেতা-অভিনেত্রী, সংগীত, নৃত্য, মডেল, কনটেন্ট ক্রিয়েটর, বিনোদন সাংবাদিক, নারী উদ্যোক্তা, ফ্যাশন-সহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তিদেরও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘আমি খুবই অভিভূত ও সেই সাথে আনন্দিত। অভিনয়ই আমার জীবন, অভিনয় আমার পেশা। খুব ভালো লাগে যখন কাজের স্বীকৃতি স্বরূপ কোনো সম্মাননা পাই। এইটা যেমন গর্বের, তেমনি আত্মার খোরাকও। একদিকে কাজের স্পৃহা যোগায়, অন্যদিকে দায়বদ্ধতা বৃদ্ধির অক্সিজেন। আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি এজেএফবি কর্তৃপক্ষকে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়