বিনোদন প্রতিবেদক

  ১১ ঘণ্টা আগে

নায়ক-নায়িকা খোঁজার বিচারক তারা

অভিনয়শিল্পী কিংবা সঙ্গীতশিল্পী খোঁজার রিয়েলিটি শো বাংলাদেশে আজ থেকে দুই দশকেরও বেশি সময আগে থেকে শুরু হয়েছে। একটা সময় এই রিয়েলিটি শোগুলো সত্যিকার অর্থেই শিল্পী খোঁজার গুরুত্বপূর্ণ প্লাটফরম হিসেবে বিবেচিত হতো। কিন্তু সময়ের ধারাবাহিকতায় বিগত কয়েক বছরে এখন অনেক ধরনের প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো বাংলাদেশে হচ্ছে। অনেকেই এই ধরনের রিয়েলিটি শোকে লাভজনক ব্যবসা হিসেবেও ধরছেন।

কারণ বেশিরভাগ রিয়েলিটি শো থেকে উঠে আসা অভিনয়শিল্পী কিংবা সঙ্গীতশিল্পীকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায়না। এমন কী আয়োজকরাও যারা চ্যাম্পিয়ন বা প্রথম সারির দিকে থাকেন তাদের কোনোরকম সহযোগিতা করেন না প্রতিষ্ঠা পাবার ক্ষেত্রে। অনেকেই প্রতিষ্ঠা পাবার সংগ্রামে ঝরে যান আবার কেউ কেউ প্রতিষ্ঠা পেয়েও যান। আবার এসব রিয়েলিটি শো’র বিচারক যারা হন তাদের মধ্যে অনেকেই আবার নিজেরাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেননি। কিন্তু তারপরও তারা বিচরক।

সেই ক্ষেত্রে অভিনেত্রী ড. নাজনীন হাসান চুমকি ও জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান ব্যতিক্রম। দু’জনেই অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। চুমকি সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। রিচি সোলায়মান নিজের নামকে ব্র্যাণ্ডে পরিণত করেছেন। দুু’জন এবারই প্রথম নায়ক-নায়িকা খোঁজার একটি রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করছেন। এই রিয়েলিটি শোর চার হাজার জন প্রতিযোগিতা থেকে ৪০০ জনকে বাছাই করা হয়েছে। এই চারশত জন থেকে নাজনীন চুমকি, রিচি সোলায়মান ও পরিচালক অনিমেষ আইচ খুঁজে বের করেছেন মেধাবী ও অভিনয় জানা বিশজনকে। সেখান থেকে গ্র্যা- ফিনালেতে চ্যাম্পিয়ন জুটি, প্রথম রানার্স আপ জুটি ও দ্বিতীয় রানার্স আপ জুটি খুঁজে বের করা হবে।

নাজনীন হাসান চুমকি বলেন, ‘এই ধরনের বড় কোনো রিয়েলিটি শোর প্রধান বিচারক হিসেবে এবারই আমার প্রথম কাজ করা। আমার কাছে এই কাজটি করতে খুব ভালোলেগেছে।’ রিচি সোলায়মান বলেন, ‘এর আগে লাক্সেএর এবং রান্না বিষয়ক এক্সপার্ট রাধুনী খুঁজে বের করার জন্য রিচারক হিসেবে কাজ করেছি। তাই এবার অভিনয়শিল্পী খুঁজে বের করার জন্য যে রিয়েলিটি শোর প্রধান একজন বিচারক হিসেবে কাজ করেছি, এটা একটু বেশি দায়িত্ব নিয়ে যথাযথভাবে পালন করতে হয়েছে। এরইমধ্যে শীর্ষ বিশজনের বাছাইয়ের কাজ শেষ। এখন একটি নির্দিষ্ট তারিখে গ্র্যা- ফিনালে হলে আমরা চূড়ান্ত রায় দেবো।’

এদিকে রিচি এরইমধ্যে একটি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। চুমকি অভিনীত ‘ঘরে বাইরে’ ধারাবাহিক এনটিভিতে এবং ‘রূপনগর’ বাংলাভিশনে প্রচার হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়