বিনোদন প্রতিবেদক
সিঁথির কণ্ঠে অলংকারের গ্ল্যামারাস নাচ

ভালোবাসা, বসন্ত আর উৎসবের রঙে সাজানো নতুন গান ‘বসন্তের কোকিল’ প্রকাশের পর থেকেই ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। অনুপম মিউজিক থেকে প্রকাশিত গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা, আর মিউজিক ভিডিওতে প্রাণবন্ত পারফরম্যান্স করেছেন অলংকার চৌধুরী। গানটির কথা লিখেছেন রনক রায়হান। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন, যিনি এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন। সিঁথি সাহা বলেন, ‘প্রথমবার গানটি শোনার পরই মনে হয়েছিল এটি শ্রোতাদের ভালো লাগবে। প্রকাশের পর যেভাবে সাড়া পাচ্ছি, তাতে আমি কৃতজ্ঞ।’ অলংকার চৌধুরী বলেন, ‘আমরা একটি আনন্দময়, রঙিন ভিডিও নির্মাণের চেষ্টা করেছি। দর্শকদের ইতিবাচক মন্তব্য ও ভালোবাসা আমাদের পরিশ্রমকে সার্থক করেছে।’ ভিডিওটিতে আরো অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। নির্মাতাদের আশা, উৎসবের আবহে নির্মিত এই গানটি চলতি সময়ের অন্যতম জনপ্রিয় মিউজিক ভিডিও হিসেবে জায়গা করে নেবে। গানটির প্রকাশনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন জানান, ইন্ডাস্ট্রিতে গান তৈরি ও প্রকাশের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে।
"









































