চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জে হোন্ডা ম্যাংগো ফিস্ট

চাঁপাইনবাবগঞ্জে হোন্ডা ম্যাংগো ফিস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে ও শিশির হোন্ডার সহযোগিতায় আমের রাজধানীখ্যাত এই জেলায় সারাদেশ থেকে আসা হোন্ডা ব্যবহারকারী ও রাইডারদের নিয়ে এটি মিলনমেলায় পরিণত হয়।

এ উপলক্ষে শনিবার সকালে দলবদ্ধভাবে বাইক চালানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা, হোন্ডা বাইকারদের জন্য স্বাস্থ্য পরীক্ষা, ফান গেমস, লাইভ মিউজিক অনুষ্ঠিত হয়। বিকেলে হোন্ডা ম্যাংগো ফিস্টের বৃক্ষরোপণ ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও সুসুমু মরিমওয়া।

বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো. রজব আলী, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সিএমও শাহ মোহাম্মদ আশেকুর রহমান, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চাঁপাইনবাবগঞ্জ শো-রুমের প্রোপাইটার মো. সারোয়ার মুর্শেদসহ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

উল্লেখ্য, হোন্ডা ম্যাংগো ফিস্টে আম খাওয়া প্রতিযোগিতা, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বারবিকিউ পার্টি ও বিনোদনমূলক খেলার আয়োজন করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়