দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানিকগঞ্জে রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে "সম্পৃক্ত পরিবেশ গড়ি, গাছ রোপণ করে পৃথিবী জয় করি" এবং "বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ সারাদেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।

এরই অংশ হিসেবে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপজেলার ৩৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় এবং তারাও স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাইট টক বাংলাদেশের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুব রাসেল, সাধারণ সম্পাদক আদুল আল মামুন এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তারা বলেন, দেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তবে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

রাইট টক বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, সংগঠনের এই বৃক্ষরোপণ কর্মসূচি মাসব্যাপী চলবে এবং দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। তারা পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়