reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গ্রেপ্তার

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২৭ জুন) রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ ছাড়া আমাদের কাছে আরও একটি তথ্য ছিল। সেটির যাচাই-বাছাইয়ের জন্যও তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে চলতি বছরের ১ জানুয়ারি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক এই সংসদ সদস্যের পাশাপাশি তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকার একটি আদালত।

নূর মোহাম্মদকে গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়