ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ৩ হাজার ৯১৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৩ হাজার ৯১৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। শনিবার (২৭ জুন) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ সহ মোট ১৯৮টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ২০টি বাস, ১৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১৯৩টি মোটরসাইকেলসহ মোট ৩১৫টি মামলা হয়েছে।
মতিঝিল বিভাগে ৩৮টি বাস, ১২টি ট্রাক, ৫০টি কাভার্ডভ্যান, ১৯৮টি সিএনজি ও ৫২২টি মোটরসাইকেলসহ মোট ৯৫৭টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৪৪টি বাস, ৩৭টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ৩৫২টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ২৭টি বাস, ২২টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ১১৩টি সিএনজি ও ৪৯২টি মোটরসাইকেলসহ মোট ৭৯৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৮৫টি বাস, ১৭টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৪০টি সিএনজি ও ২৯১টি মোটরসাইকেলসহ মোট ৬৯২টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ২৬টি বাস, ৬টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ৩২২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৭৫৫টি গাড়ি ডাম্পিং ও ৪৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।









































