বিনোদন প্রতিবেদক

  ১১ ঘণ্টা আগে

মুগ্ধতা ছড়াচ্ছেন মিম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। গত ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘মালিক’। এ সিনেমাতেও মিম তার অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন। সেই মুগ্ধতার রেশ কাটতে না কাটতে মিম আবারো দর্শকের মাঝে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। বাবা দিবস উপলক্ষ্যে নির্মিত কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এ। ওয়েব ফিল্মটিতে মিম অসাধারণ অভিনয় করেছেন মিম।

যা দেখে তার ভক্ত দর্শকরা বলছেন মিম আগের চেয়ে অভিনয়ে অনেক বেশি ম্যাচিউরড। আর একজন শিল্পী যখন অভিনয়ে ম্যাচিউরড হয় তখন তাকে দিয়ে আরো বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করাতে হয়, তার মেধাকে কাজে লাগাতে হয়। মিম তার জীবনের সেই সময়টাই পার করছেন। একজন অভিনেত্রী হিসেবে ভালো ভালো চরিত্রে অভিনয়ের জন্য তিনি শতভাগ প্রস্তুত।

অনেকদিন পর খায়রুল আলম সবুজকে অভিনয়ে দেখে দর্শক মুগ্ধ হয়েছেন। এই ওয়েব ফিল্মে তিনি বিদ্যা সিনহা মিমের বাবার চরিত্রে অভিনয় করেছেন। ‘মালিক’ এবং এরপর ‘লাইফলাইন’ দুটো প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘মালিক সিনেমাটি নিয়ে আমার শুরু থেকেই প্রত্যাশা ছিল যে দর্শকের সিনেমাটি ভালোলাগবে। সিনেমাটি মুক্তির পর বেশ কয়েকদিন হল ভিজিটেও গিয়েছিলাম, খুব কাছে থেকে দর্শকের ভালোলাগাটা অনুভব করেছি। মালিকে মুগ্ধ হয়েছেন দর্শক। এর রেশ কাটতে না কাটতেই লাইফলাইনও চলে এলো প্লাটফরমে। লাইফলাইন প্রকাশের পর নানা মাধ্যমে আমি এতে কাজের জন্য সারা পেয়েছি। পরপর দুটি কাজের জন্য সবার কাছ থেকে এতো সাড়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি, যা আমাকে আরো ভালো ভালো কাজ করার ক্ষেত্রে ভীষণ অনুপ্রেরণা দিচ্ছে। সত্যি বলতে কী আমারতো অভিনয়ই পেশা।

নিজেকে একদম ফিট রেখে যেকোনো ভালো চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত রাখি। প্রতিনিয়তই সিনেমাতে, ওয়েব ফিল্মে, ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব আসছে। আমি কেবল আমার মন ছুঁয়ে যাবার মতোই গল্পে অভিনয় করেত চাই যা দর্শকের কাছে ভীষণ ভালোলাগার হয়ে উঠবে, যেমনটা হয়ে উঠেছিলো পরাণ, যেমনটা হয়ে উঠেছে মালিক, লাইফলাইন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়