বিনোদন প্রতিবেদক

  ৬ ঘণ্টা আগে

সৈয়দ আবদুল হাদীর সামনে গাইবার সৌভাগ্য হচ্ছে রাশেদের

আজ ১২ জুন সন্ধ্যা ৬টায় ঢাকার শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে দেশের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে অনুষ্ঠিত হবে ‘কালজয়ী কণ্ঠ : শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’। এই অনুষ্ঠানেই গান গাইবার সৌভাগ্য হচ্ছে এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী রাশেদের। গত মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে সৈয়দ আব্দুল হাদীর সামনে বসে রাশেদ আব্দুল হাদীর গাওয়া ‘দূরদেশ’ সিনেমার জনপ্রিয় গান ‘যেওনা সাথী চলেছো একলা কোথায়’ গানটি প্র্যাকটিস করেন। এই গানটিই রাশেদ আজকের অনুষ্ঠানে উপস্থিত দর্শককে গেয়ে শোনাবেন বলে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হাদী স্যার আমাদের বাংলাদেশের গানের গর্ব। তার কণ্ঠের বহু গান আমার সঙ্গীত জীবনে বহু অনুষ্ঠানে গেয়েছি। তার গানের প্রতি আমার এক অন্যরকমের ভালোলাগা রয়েছে। হাদী স্যারকে আমি ভীষণ ভীষণ শ্রদ্ধা করি। গত বছর একটি অনুষ্ঠানে আমার সুযোগ হয়েছিল স্যারকে গান শোনানোর। আবার এবার সুযোগ হচ্ছে সংস্কৃতি মন্ত্রলায়ের উদ্যোগে শিল্পকলা একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানে গান গাইবার। কী পরম সৌভাগ্য স্যারের জীবদ্দশায় এই অনুষ্ঠান হচ্ছে, স্যারকে সম্মান জানানো হবে আর আমি স্যারের এই আয়োজনে গাইবো। কতটা সৌভাগ্য হলে জীবনে এমন সুযোগ আসে তা ভাবলেই শিহরিত হই আমি। আমি চেষ্টা করব স্যারের গাওয়া যেওনা সাথী গানটি যথাযথভাবে গাইতে। যদি ভুল ত্রুটি হয় স্যার যেন আমাকে ক্ষমা করে দেন।’

আজকের অনুষ্ঠানে গানের পর্বে যন্ত্রশিল্পী হিসেবে থাকবেন তবলায় চন্দন দত্ত ও পল্লব স্যানাল, কী-বোর্ডে পার্থ প্রতীম বাপ্পী ও কাইয়ূম, গীটারে মনোয়োর হোসেন টুটুল, রিচার্ড কিশোর ও শামু, পারকেশনে উজ্জ্বল, অক্টোপ্যাডে শাকিব, বাঁশিতে মামুনসহ আরো কয়েকজন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়