আন্তর্জাতিক ডেস্ক
৩১ বছরের মধ্যে সর্বোচ্চ সুদহার জাপানে

সুদের হার বাড়িয়ে গত ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক। ইরান যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে তৈরি হওয়া মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রণ এবং মুদ্রানীতিকে স্বাভাবিক করার লক্ষ্যে মঙ্গলবার (১৬ জুন) ব্যাংক অব জাপান এ পদক্ষেপ নিয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ডিসেম্বরের পর প্রথমবারের মতো সুদ বৃদ্ধি করেছে ব্যাংকটি। এর মাধ্যমে ব্যাংক অব জাপান ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকসহ বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকগুলোর সঙ্গে একই কাতারে শামিল হয়েছে। এসব ব্যাংক মুদ্রাস্ফীতি মোকাবিলায় কঠোর মুদ্রানীতি বা সুদের হার বৃদ্ধির পথ অনুসরণ করছে।
রয়টার্স জানিয়েছে, ব্যাংক অব জাপান তাদের স্বল্পমেয়াদি নীতিগত সুদের হার ০ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। ১৯৯৫ সালের পর জাপানে ঋণের খরচ বা সুদের হার আর কখনোই এই পর্যায়ে পৌঁছায়নি।
"






































