আন্তর্জাতিক ডেস্ক
৩ ঘণ্টা আগে
সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুৎস প্রদেশে রুশ বিমান বাহিনীর একটি টিইউ-২২এমথ্রি স্ট্র্যাটেজিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিধ্বস্ত হওয়ার সময় বোমারু উড়োজাহাজটিতে পাইলটসহ মোট চারজন ছিলেন। তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমানটি ভূপাতিত হওয়ার আগেই তারা নিজেদের নিরাপদে ইজেক্ট (জরুরি নির্গমণ) করে নিয়েছিলেন।
ইঞ্জিন বিকল হওয়া বা কারিগরি ত্রুটিকে এই দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় কর্মকর্তারা। নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় হঠাৎ করেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন






































