খাগড়াছড়ি প্রতিনিধি
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়িতে ইউপিডিএফ জেএসএসের গোলাগুলি নিহত ৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) ও জনসংহতি সমিতির (জেএসএস-মূল) মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।
পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। তিনি বলেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিক এ ঘটনার বিষয়ে ইউপিডিএফ (মূল) ও জেএসএসের (মূল) কোনো বক্তব্য পাওয়া যায়নি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































