খুলনা ব্যুরো
খুলনায় বিনামূল্যে দুই শতাধিক রোগীর ছানি অপারেশন

খুলনার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে সেবা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় ২০০-এর বেশি রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। পাশাপাশি অন্য রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
জেলার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। রোটারি ক্লাবের সহযোগিতায় খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদল এবং ফ্রেড হলোস ফাউন্ডেশনের উদ্যোগে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষা শেষে ২০০-এর বেশি রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। বাকি রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
সকালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব মিডটাউনের সভাপতি সোহাগ মিনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী।
তিনি বলেন, অত্যাধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত অসহায় ও স্বল্প আয়ের মানুষ, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্যই এ সেবার আয়োজন। এটি মানবতার সেবা। এ চিকিৎসা ক্যাম্পে অংশ নেওয়া রোটারি ক্লাবের সদস্য ও চিকিৎসকরা নিজেদের মেধাকে মানবতার কল্যাণে কাজে লাগাচ্ছেন।
তিনি আরো বলেন, বিএনপি মা, মাটি ও মানুষের দল। মানবতার সেবা ও মানুষের কল্যাণে দলটি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। অত্যাধুনিক চিকিৎসাসেবা থেকে সুবিধাবঞ্চিত, অবহেলিত এবং দুর্গম প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, জিএম রফিকুল হাসান, জেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বাবলু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল মালেক এবং জেলা যুবদলের সদস্যসচিব নাদিমুজ্জামান জনি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ এড. আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মণ্ডল, মিরাজুল ইসলাম মিরাজ, বেনজির আহমেদ লাল, যুগ্ম আহ্বায়ক মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, জেলা যুবদলের সদস্য পীর আলী, সোহেল রানা তুহিন, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, কৃষক দলের সভাপতি মেসের আলী সানা, উপজেলা যুবদলের সদস্যসচিব ইমরান সরদার, শেখ রুহুল কুদ্দুস, পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, সদস্যসচিব আনারুল ইসলাম, আবু মুসা, কলিঙ্গরাজ মণ্ডল, মো. মন্টু, হুরায়রা বাদশা, সাত্তার মোড়ল, আবু মুসা সরদার, আবু সুফিয়ান গোলদার, মো. মনিরুজ্জামান, রাজ, মিঠু প্রমুখ।
"







































