reporterঅনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর, ২০১৬

বাংলাদেশে ২৩ শতাংশ নারী ফেসবুক ব্যবহার করেন

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান উই আর সোশ্যালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশে নারী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৩ শতাংশ। তবে বর্তমানে ফেসবুকে নারী ব্যবহারকারীর সংখ্যা ৩৮ শতাংশ। কিন্ত দেশের হিসাবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে নারী ফেসবুক ব্যবহারকারী সংখ্যা আরও কম।

এই তিনটি দেশের প্রতি চারজন নারীর মধ্যে একজন নারী ফেসবুক ব্যবহার করে থাকেন। প্রতিবেদনে আরো জানানো হয়েছে, ভারতে নারী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪ শতাংশ এবং পাকিস্তানে ২২ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে বেশি নারী ফেসবুক ব্যবহারকারীর দেশ নিউজিল্যান্ড। দেশটিতে ৫৯ শতাংশ নারী ফেসবুক ব্যবহার করে থাকেন। অস্ট্রেলিয়া, মঙ্গোলিয়া ও ফিলিপাইনেও অধিক নারী ফেসবুক ব্যবহার করেন।

প্রতিবেদনে এ বৈষম্য এর কারণ হিসাবে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় সামাজিক যোগাযোগের মাধ্যমে নারী ব্যবহারকারী কম হওয়ার কারণ নারী ও পুরুষের ইন্টারনেট-বৈষম্য ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেসবুক,নারী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist