থ্যালাসেমিয়া আক্রান্তদের কল্যাণে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মানুষদের কল্যাণে এক নতুন অধ্যায়ের সূচনা করলো ‘বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিটিপিডাব্লিউএ)’।
সংগঠনটির লক্ষ্য থ্যালাসেমিয়া রোগীদের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা এবং রোগীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা। সরকার অনুমোদিত, অরাজনৈতিক ও অলাভজনক এই সংগঠনটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত হবে।
শনিবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির হেমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. এবিএম ইউনুস, অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডা. একেএম আমিরুল মোরশেদ খসরু, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আনোয়ারুল করিম, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটলজি বিভাগের প্রফেসর ডা. তাসনিম আরা, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রফেসর ডা. রেজাউল করিম কাজল, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ডা. মো. আদনান হাসান মাসুদ প্রমুখ।









































