reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০১৯

এতিমখানার ছাদ ধসে আহত অর্ধশত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি এতিমখানার দোতলার ছাদ ধসে অর্ধশত আহত হয়। শনিবার রাত পৌনে ১০টার দিকে ঘটনা ঘটে।

আহত সবাই এতিমখানার ছাত্র। আহতদের মধ্যে মতলব দক্ষিণ সদর হাসপাতালে পাঠানো হয়েছে অন্তত ২৫ জনকে। বাকিদেরকে স্থানীয় আনন্দবাজার, ছেংগারচর বাজার ও মতলব উত্তর উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ১৬ ডিসেম্বর জাতীয় দিবস উপলক্ষে ফরাজীকান্দি আলামিন এতিমখানা থেকে একটি টিম জাতীয় প্যারেড গ্রাউন্ডে, একটি টিম জেলা স্টেডিয়ামে এবং একটি টিম মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজ প্রদর্শন করতে পাঠানো হয়। সেই কারণে টিম লিডার মোহাম্মদ হোসেন সেই এতিমখানার কুচকাওয়াজে অংশ নেওয়া শিক্ষার্থী নিয়ে টিম মিটিং করছিলেন। এমন সময় এতিমখানার বর্ধিত অংশের দোতলার ছাদ ভেঙে পড়ে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছাদ ধসে আহত,এতিমখানা,চাঁদপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়