reporterঅনলাইন ডেস্ক
  ০৪ মার্চ, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গণপিটুনি

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে জোনাথন মোক (২৩) নামে এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ ফেব্রুয়ারি রাতে লন্ডনের টটেনহাম কোর্ট স্টেশনের কাছে অক্সফোর্ড রোডে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দেশটির মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। জোনাথন মোক সিঙ্গাপুরের নাগরিক। তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ছাত্র।

মোক গত সোমবার ফেসবুকে পোস্ট দিয়ে জানান, রাতে অক্সফোর্ড রোড দিয়ে যাচ্ছিলেন। তখন পেছন থেকে ‘করোনাভাইরাস’ বলে কেউ তাকে বিদ্রূপ করে। পেছনে ফিরে তাকাতেই তিন থেকে চারজন নারী-পুরুষ তাকে মারতে শুরু করে।

মোক বলেন, হঠাৎ করেই আমাকে মারধর করা হয়। প্রথমেই মুখে ঘুষি মারা হয়। এ ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই। করোনাভাইরাস এখন জাতিগত বিদ্বেষের মতো হয়ে গেছে! অনেকেই বিষয়টি নিয়ে বিদ্রূপ করে।

পিডিএসও/হেলাল​

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গণপিটুনি,করোনাভাইরাস,লন্ডন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়