গাইবান্ধা প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

গাইবান্ধায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি লিংকন

ছবি : প্রতিদিনের সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রবিবার বিকেলে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।

এদিন তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার কামারদহ ইউনিয়নের গুমানীগঞ্জ জিরো পয়েন্টে করতোয়া শাখা নদী থেকে গুজিয়া খাল ও ঘোড়ামারা খাল পর্যন্ত প্রায় পৌনে ৭ কিলোমিটার চলমান খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব এহসানুল হক রিপন, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, কামারদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম রিপন, কামারদহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নির্মল কুমার ভুট্ট, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য শাহিনা আক্তার লিপিসহ স্থানীয় নেতাকর্মীগন।

এলাকাবাসী জানান, খাল খনন কাজ শেষ হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি সেচব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে। এতে কৃষকসহ স্থানীয় সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়