মুহাম্মদ কামরুজ্জামান, লামা(বান্দরবান)
আলীকদম জোন কমান্ডার ঈদের আনন্দ বিলিয়ে দিলেন অসুস্থদের মাঝে

আলীকদম জোন কমান্ডার ঈদের আনন্দ বিলিয়ে দিলেন অসুস্থদের মাঝে। অসুস্থদের পাশে গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন আলীকদম জোন কমান্ডার।
শনিবার ঈদ নামাজ শেষ করে আলীকদম সরকারি হসপিটাল ভিজিট করেন জোন কমান্ডার লেঃ কর্নেল আশিকুর রহমান আশিক এসপিপি. পিএসসি।
এ সময় তিঁনি হসপিটালের ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
রোগের ধরন রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসা সেবায় আন্তরিক থাকার জন্য ডাক্তার ও নার্সদেরকে অনুরোধ জানান।
আলীকদম জোনের পক্ষ থেকে চলতি মৌসুমে বিশুদ্ধ পানি সরবরাহ করার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, চলতি মৌসুমে আলীকদম উপজেলায় পানীয়জল সংকট নিরসনে ইতিমধ্যে জোনের পক্ষ থেকে পানিশুন্য গ্রামগুলোতে সেনাবাহিনীর ওয়াটার ট্রেলার দিয়ে বিশুদ্ধ পানি সরবরাহ করে যাচ্ছেন। জোন কমান্ডার হসপিটাল পরিদর্শন ও জনকল্যাণমুখী কাজে স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।









































