হামিদ রনি
জোনাকীপুল ব্লাড ডোনেশনের প্রথম বর্ষপূর্তি উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি পালন করেছে নোয়াখালীর সামাজিক ও স্বেচ্ছায় রক্ত সরবরাহকারী সংগঠন "জোনাকীপুল ব্লাড ডোনেশন"। মঙ্গলবার (২ জুলাই) এ উপলক্ষে দিনব্যাপি নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দিলামছি জোনাকিপুল সংলগ্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে বিনামূল্য ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর আমন্ত্রিত অতিথি এবং স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যদের সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়।
বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মুত্তাকিন চৌধুরী মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫নং চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন টিটু। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু। পরে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং চর পার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারী, কবিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক, স্থানীয় বাইতুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক আবুল হোসেন, মসজিদের খতীব মাওলানা আলমগীর হোসেন ও মাওলানা আব্দুল করিম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফুরন্ত ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফারুক নোয়া, ৫নং চাপরাশিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিক্সন চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। বর্ষপূর্তি পালন অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক বাবলু, নুর আমিন নিজ্জ্বল , আলমগীর হোসেন, নুরুল ইসলাম জুয়েল, মো: ইয়াসিন বাবর।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জোনাকিপুল ব্লাড ডোনেশনের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাভেল, ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, সংগঠনটির পরিচালক বেলায়েত হোসেন আরমান, সহ-সভাপতি মোহাম্মদ ফয়সাল, প্রচার সম্পাদক আসিফ আলী, অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।









































