reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জুলাই, ২০২৪

পুঁজিবাজারে লেনদেন চলবে ৪ ঘণ্টা

দেশের উভয় পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে। রবিবার থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে ৪ ঘণ্টা করে লেনদেন হবে। এদিন সকাল ১০টায় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। এ লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত। আগামী মঙ্গলবার পর্যন্ত এই সূচিতে লেনদেন হবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকার ব্যাংক ও সরকারি অফিসের জন্য যে নতুন সময়সূচি ঘোষণা করেছে, তার সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের এ সূচি নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুদিন পুঁজিবাজারে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ৩ ঘণ্টা লেনদেন হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুঁজিবাজার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়