reporterঅনলাইন ডেস্ক
  ৬ ঘণ্টা আগে

গ্রাহকদের গাড়ির এক্সক্লুসিভ সার্ভিস

প্রাইম ব্যাংক ও কার হাউস ইমপোর্টসের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি কার হাউস ইপোর্টস লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার কার হাউস ইপোর্টস লিমিটেড-এর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা গাড়ি সার্ভিসিংয়ের ক্ষেত্রে কার হাউস ইপোর্টস লিমিটেড-এর পক্ষ থেকে বিশেষ সার্ভিস সুবিধা উপভোগ করবেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং কার হাউস ইপোর্টস লিমিটেড –এর ম্যানেজিং ডিরেক্টর, এইচ এম অভিক আনোয়ার।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ইভিপি, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী; কার হাউস ইপোর্টস লিমিটেড-এর ডিরেক্টর সাব্বির আওলাদ; জিএম মো. রাশেদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়