নিজস্ব প্রতিবেদক

  ২৫ সেপ্টেম্বর, ২০১৯

দর বাড়ার শীর্ষে মিউচুয়াল ফান্ডের আধিপত্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে আধিপত্য করছে মিউচুয়াল ফান্ড। দশটি স্থানের মধ্যে নয়টিই রয়েছে তাদের দখলে। দর বাড়ার শীর্ষে রয়েছে এসইএমল লেচার ইক্যুইটি। এই দিন ফান্ডটির দর বেড়েছে ৬০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ফান্ডটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ২৫৪ বারে ১৭ লাখ ৫ হাজার ৬৯৬টি ফান্ড লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১০ লাখ ৩৮ হাজার টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। এই দিন ফান্ডটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। শেয়ারটি ৯৬০ বারে ১৪ লাখ ৮৯ হাজার ১৯২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৬ লাখ টাকা। এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড তৃতীয় স্থানে রয়েছে। এই দিন ফান্ডটির দর বেড়েছে ৯০ পয়সা বা ৯ দশমিক ৬৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়