তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২৩ জুলাই, ২০২৬

অ্যাপে তৈরি করবে এআই মেসেজ

বার্তা আদান-প্রদান ও কল করার জন্য হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আকাশচুম্বী। জনপ্রিয় এই অ্যাপটি প্রায়ই গ্রাহকের জন্য নতুন ফিচার ঘোষণা করে থাকে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছে, এখন থেকে গ্রাহক অ্যাপের ভেতর মেটা এআই রাইটিং হেল্প ফিচার সুবিধা নিতে পারবেন।

নতুন আসা ফিচার গ্রাহককে দ্রুত ও আকর্ষণীয় মেসেজ লিখতে বিশেষভাবে সহায়তা করবে। অনেক সময় চটজলদি করে মেসেজ পাঠাতে গিয়ে বানান ভুল হয়ে যায় বা মেসেজটি ঠিকঠাক গুছিয়ে লেখা হয়ে ওঠে না। এমন সমস্যার সমাধান করবে অ্যাপের নতুন এআই ফিচার। কীভাবে মেটা এআই রাইটিং হেল্প ফিচার কাজ করবে, তা জানা প্রয়োজন।

যখনই কোনো মেসেজ লিখতে শুরু করবেন, চ্যাট বক্সে খুদে পেনসিল আইকন দৃশ্যমান হবে। ওই আইকনে ট্যাপ করলেই মেটা এআই যে কোনো মেসেজকে নতুন করে সাজানোর জন্য তিন থেকে চারটি আলাদা পরামর্শ দেবে। এর মধ্যে প্রফেশনাল, মজাদার, সাপোর্টিভ বা শুধু প্রুফরিড পরামর্শ পেয়ে যাবেন।

সেখানে পছন্দমতো পরামর্শ বেছে নিয়ে মেসেজটি শুদ্ধ ভাষায় পাঠিয়ে দিতে পারেন। অ্যাপ কর্তৃপক্ষ বলছে, মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) রাইটিং হেল্প ফিচার শুধু পরামর্শ দেবে। কিন্তু প্রকৃত মেসেজ কোনোভাবেই সংরক্ষিত হবে না। ফলে গোপনীয়তা প্রশ্নে তা অবশ্যই সুরক্ষিত হবে।

হোয়াটসঅ্যাপের মেটা এআই রাইটিং হেল্প ফিচার প্রধানত শিক্ষার্থী ও ইংরেজি ভাষায় যারা দুর্বল, তাদের জন্য বিশেষ সহায়ক হবে। শিক্ষকদের ইমেইল বা অ্যাসাইনমেন্ট পাঠানোর সময় এই ফিচার সহায়ক হিসেবে কাজ করবে। অন্যদিকে, অফিস কর্মীদের সিনিয়র বা গ্রাহককে প্রফেশনাল মেসেজ লিখতে ফিচারটি দারুণ সহায়ক।

প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটির সর্বশেষ সংস্করণ ডাউনলোড করে নিতে হবে। যে কোনো চ্যাট খুলে মেসেজ টাইপ করার সময় টেক্সট বক্সে পেনসিল আইকন দৃশ্যমান হবে। সেখানে ওই আইকনে ট্যাপ করলেই মেটা এআই কয়েক ধরনের পরামর্শ দেবে।

আগ্রহীরা চাইলে মেসেজটি প্রফেশনাল, মজাদার, সাপোর্টিভ বা শুধু প্রুফরিড আকারে বেছে নিতে পারবেন। পরে প্রয়োজনে পছন্দের সাজেশন বেছে নিয়ে তা প্রেরককে পাঠিয়ে দিতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, সব ধরনের অ্যাপে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এটাই প্রমাণ করে, ভবিষ্যৎ কতটা এআই নিয়ন্ত্রিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়