আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
৮ ঘণ্টা আগে
‘সড়ক সংস্কারে অনিয়ম’
খবর প্রকাশের পর তদন্তের নির্দেশ

বগুড়ার আদমদীঘির সান্তাহার সাইলো সড়ক নির্মাণ ও সংস্কার কাজে অনিয়মের অভিযোগে গত ১৩ জুন দৈনিক প্রতিদিনের সংবাদে খবর প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। ঘটনাটি যাচাইয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এটিএম কাউছার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করা হয়। পত্র অনুযায়ী, অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের রক্ষণাবেক্ষণ প্রকৌশলীকে।
নির্দেশনায় বলা হয়েছে, সান্তাহার সাইলো সড়কের সংস্কার কাজের মান ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অভিযোগসমূহ সরেজমিনে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন







































