খুলনা ব্যুরো
খুলনায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার দুই

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানায় অভিযান চালিয়ে বি-কোম্পানির সদস্য বেল্লাল সেপাই ওরফে বিল্লু (২৬) এবং তার সহযোগী রবিউল ইসলাম রনি ওরফে হৃদয়কে (২১) গ্রেপ্তার করেছে র্যাব-৬। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৬ খুলনার এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার ১৪ নম্বর ওয়ার্ডের রায়েরমহল (মুন্সিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে র্যাব এদের গ্রেপ্তার করে। এ সময় সরদার ইউসুফ আলীর সেমিপাকা বাড়ির ভাড়াটিয়া বেল্লাল সেপাই ওরফে বিল্লুর কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ তাদের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
"







































