রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ঘুরকা ইউনিয়নের দাদপুর দাসপাড়া এলাকায় ১১ বছর বয়সি এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। অভিযোগে জানা যায়, একই এলাকার হানিফ শেখ (৪০) কৌশলে শিশুটিকে বিদ্যালয়ের নিকটবর্তী একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত এর আগেও শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় শিশুটি ঘটনাগুলো গোপন রাখে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, অভিযুক্ত হানিফ শেখকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার সকালেই আইনের আশ্রয় নেওয়ার জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়