পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
৮ ঘণ্টা আগে
সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নতা কর্মী নিহত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী বিষাদু চন্দ্র হাড়ি (৫৪) গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, খয়ের পুকুর হাট বাজার থেকে তিনি একটি কাঁঠাল ক্রয় করে বাইসাইকেলের কেরিয়ারে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে হাটের উত্তর পাশে মিল চাতালের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী শ্যামল পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার
বাড়ি বজরুক বাগবাড় (বকশীগঞ্জ নদীর ব্রিজের পাশে) বলে জানা যায়।
মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল রায় নিশ্চিত করে বলেন, পুলিশ সেখানে কাজ করছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন







































