মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে শেখ কামাল আইটি ইনস্টিটিউট হবে
জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুরে শেখ কামাল আইটি ইন্সটিটিউট হবে। মেহেরপুর শেখ কামাল আইটি ইন্সটিটিউটের জন্য ইতোমধ্যে স্থান নির্বাচন করে জায়গা নেওয়া হয়েছে। শেখ কামাল আইটি ইন্সটিটিউট থেকে মেহেরপুরের তরুণ তরুনীরা আইসিটির ওপর দক্ষতা অর্জন করবে। আগামী অর্থবছরে ভবন নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করছি। মেহেরপুর যাতে টেকনিক্যালে এগিয়ে থাকে তার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুরের ওজোপাডিকো কার্যালয় প্রাঙ্গনে নবনির্মিত মেহেরপুর-চুয়াডাঙ্গা ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি একথা বলেন। মেহেরপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, প্রকৌশলী শফিক উদ্দীন প্রমুখ।
"






































