reporterঅনলাইন ডেস্ক
  ১২ জুন, ২০২৬

১৮তম বিইউপি দিবস উদযাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) গতকাল বৃহস্পতিবার উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৮তম বিইউপি দিবস উদযাপন করে। এ বছর বিশ্ববিদ্যালয়টি ১৮ বছর পূর্ণ করে ১৯তম বছরে পদার্পণ করলো।

বিইউপি দিবস উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি বিইউপি লেকে মাছ অবমুক্ত করেন এবং বৃক্ষরোপণ করেন। এছাড়াও বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়