reporterঅনলাইন ডেস্ক
  ৬ ঘণ্টা আগে

কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন

সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, সদস্য ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন

বাংলাদেশ কারাতে ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর (জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন ২০২৬-সহ) ক্ষমতাবলে পরিষদের চেয়ারম্যান কর্তৃক এই নতুন কমিটি নিয়োগ দেওয়া হয়েছে।

ঘোষিত এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। একইসঙ্গে, নতুন এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আইটিইটি প্রেসিডেন্ট ও নিট অ্যাম্পায়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন।

জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপনে জানানো হয়, কারাতে ফেডারেশনের গঠনতন্ত্র মোতাবেক অ্যাডহক কমিটি কর্তৃক সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের লক্ষে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৮ জুলাই ২০২৬ জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের দপ্তর থেকে জারিকৃত এক অফিসিয়াল স্মারকের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়