ক্রীড়া ডেস্ক

  ৮ ঘণ্টা আগে

তিউনিশিয়ার দায়িত্ব পেলেন আলি সেলমি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে বড় ব্যবধানে হারের পর হেড কোচ সাবরি লামুচিকে বরখাস্ত করে তিউনিশিয়া ফুটবল ফেডারেশন (এফটিএফ)। তার পরিবর্তে অভিজ্ঞ ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে কোচ পরিবর্তনের ঘটনা তিউনিশিয়ার ফুটবলে এটিই প্রথম নয়। এর আগে ১৯৯৮ সালের বিশ্বকাপে ইংল্যান্ড ও কলম্বিয়ার কাছে হেরে হেনরিক কাসপারজাককে বরখাস্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হন আলি সেলমি। দীর্ঘ ২৮ বছর পর আবারো সেই একই অভিজ্ঞতার মুখোমুখি হলো তিউনিশিয়া।

সুইডেনের কাছে ৫-১ গোলের শোচনীয় পরাজয়ের পর তিউনিশিয়ার ফুটবল ফেডারেশন লামুচির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করার ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে বিশ্বকাপে প্রথম ম্যাচ শেষে বরখাস্ত হওয়া কোচের তালিকায় নাম লেখান লামুচি। গত মার্চে দায়িত্ব নেয়ার পাঁচ মাসের মাথায় লামুচিকে বিদায় নিতে হলো। দায়িত্ব নেওয়ার পর ৫ ম্যাচের একটিতে জয় পায় তিউনিশিয়া। সেই জয়টি ছিল হাইতির বিপক্ষে প্রীতি ম্যাচে।

নতুন কোচ হিসেবে নিয়োগ পাওয়া ৫৭ বছর বয়সি হার্ভে রেনার্ড আন্তর্জাতিক ফুটবলে বেশ পরিচিত মুখ। সৌদি আরবের কোচ হিসেবে ২০২২ কাতার বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এছাড়া জাম্বিয়া এবং আইভরিকোস্টকে নিয়ে জিতেছেন আফ্রিকান কাপ অব নেশন্স (আফকন) শিরোপা। সর্বশেষ ফ্রান্স নারী দলের কোচ হিসেবে তিনি ২০২৩ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তিউনিশিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, আপাতত এ বিশ্বকাপের শেষ পর্যন্ত রেনার্ডের সঙ্গে চুক্তি করা হয়েছে। এরপর টুর্নামেন্ট পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে আলোচনা করা হবে। তিউনিশিয়ার সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। গ্রুপ পর্বে তাদের পরবর্তী দুটি ম্যাচ ২০ জুন জাপানের বিপক্ষে এবং ২৫ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। এখন পর্যন্ত ছয়বার বিশ্বকাপ খেললেও কখনোই গ্রুপ পর্ব পার হতে পারেনি তিউনিশিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়