ক্রীড়া ডেস্ক

  ৯ ঘণ্টা আগে

বিশ্বকাপে ভাইরাল কে এই তুর্কি সমর্থক

বিশ্বকাপ এলেই পৃথিবীর নানা প্রান্তের সমর্থকদের বিচিত্র গল্প সামনে আসে। ২০২৬ বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি ২২ বছর বয়সি এক স্কটল্যান্ড সমর্থক লস অ্যাঞ্জেলস থেকে বোস্টন পর্যন্ত ৪ হাজার কিলোমিটারেরও বেশি পথ হেঁটে এসে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন। আবার মেক্সিকোর জার্সি পরা একটি হাঁসের ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত রবিবার নেটিজেনদের নজর কেড়েছেন তুরস্কের এক সমর্থক। ভ্যাঙ্কুবারের বিসি প্লেসে তুরস্ক বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে গ্যালারিতে উপস্থিত এ ভক্তের অনন্য চেহারা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেজদেত ওলচেরমান নামের এ তুর্কি সমর্থক পরিচিত উদি নেকো নামে। হাঙ্গেরিয়ান সংবাদমাধ্যম টেলেক্সের তথ্যানুযায়ী, ওলচেরমান তুরস্কের ক্লাব বেসিকটাসের একনিষ্ঠ সমর্থক। ক্লাবটির প্রধান রং কালো ও সাদা হওয়ায় তিনি নিজের পুরো মুখ কালো রঙে রাঙান, শুধু চুল ও দাড়ি সাদা রাখেন। তিনি তুরস্কের জাতীয় আইনশৃঙ্খলা বাহিনী তুর্কিশ ঝঁদার্মারির সাবেক সদস্য। এছাড়া তিনি বেসিকটাসের সভাপতি হাসান আরাতের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে উদি নেকো বেশ জনপ্রিয় এবং বেসিকটাস ও তুরস্ক জাতীয় দলের অধিকাংশ ম্যাচেই তাকে দেখা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়