ক্রীড়া ডেস্ক

  ৮ ঘণ্টা আগে

তুরস্ককে হারিয়ে উড়ন্ত সূচনা অস্ট্রেলিয়ার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শুরুটা দারুণ হলো অস্ট্রেলিয়ার। ‘ডি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে সকারুজরা। ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে তুরস্ক বল দখলে এগিয়ে থাকলেও, গোল আদায়ের লড়াইয়ে জয়ী হয়েছে অস্ট্রেলিয়াই।

ম্যাচের শুরু থেকেই দুই দল সাবধানে খেলছিল। তবে ২৭তম মিনিটে গ্যালারিতে উত্তাপ ছড়ান ২০ বছর বয়সি তরুণ ফরোয়ার্ড নেস্তরি ইরানকুন্ডা। পাল্টা আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই গোল করে নজর কাড়েন এই তরুণ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় অজিরা।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে তুরস্ক। ম্যাচের ৬২ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে তুরস্ক অজি রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায়। পুরো ম্যাচে ২৬টি শট নিলেও অস্ট্রেলিয়ার গোলরক্ষক আর রক্ষণভাগের দৃঢ়তার সামনে বারবার ব্যর্থ হয় তুরস্কের আক্রমণভাগ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়