ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

আজ বুধবার থেকে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর এক দিন আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে ব্যাটার সৌম্য সরকারকে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট করার সময় পায়ে চোট পান লিটন। পরে আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। লিটনকে নিয়ে কিছুটা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌম্যকে। বাংলাদেশের জার্সিতে সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সি সৌম্য। ২০১৫ সালে এপ্রিলে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আবদুল গাফফার সাকলাইন ও সৌম্য সরকার।
"









































