ক্রীড়া ডেস্ক
র্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

বিশ্বকাপের মহোৎসব শুরুর মাত্র কয়েকদিন আগে বড় সুখবর পেল লিওনেল মেসির আর্জেন্টিনা। গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে আইভরিকোস্টের বিপক্ষে হার দেখে শক্তিশালী ফ্রান্স। আরেক ম্যাচে ইরাকের বিপক্ষে ড্র করে স্পেন। সেই সুবাদে মাঠের লড়াইয়ে না নেমেই ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ২-১ গোলে হেরে সিংহাসনচ্যুত হয়ে তিনে নেমে গেছে ফ্রান্স।
অন্যদিকে ১-১ গোলে ড্র করে দুই নম্বরেই রয়েছে স্প্যানিশরা। ১৮১ নম্বরে থাকা বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। আপাতত শীর্ষস্থান নিশ্চিত আর্জেন্টিনার। আগামী রবিবার হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পেলে কাগজে-কলমে তা আরো পোক্ত হবে। তবে এ অর্জনের আনন্দের মাঝেই আকাশি-সাদা শিবিরে উঁকি দিচ্ছে এক ‘অদ্ভুত ও মনস্তাত্ত্বিক অভিশাপ’। ১৯৯২ সালে চালু হয় ফিফা র্যাংকিং ব্যবস্থা। এরপর থেকে আজ পর্যন্ত কোনো দলই বিশ্বকাপের ঠিক আগে র্যাংকিংয়ের এক নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি।
"









































