​নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

শিবপুরে ‘নিরাময় ফিজিওথেরাপি সেন্টার’র উদ্বোধন

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর মাঠের পূর্ব পাশে অবস্থিত ‘হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল’-এর দ্বিতীয় তলায় আজ ৫ই জুন (শুক্রবার) থেকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘নিরাময় ফিজিওথেরাপি সেন্টার’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

​ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ সোহেল রানা জানান, ২০২২ সাল থেকে সুনামের সাথে সেবা দিয়ে আসা হেলথ ভিউ হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে, ল্যাবরেটরি, আল্ট্রাসনোগ্রাফি, লিফট সুবিধা এবং ২৪ ঘণ্টার ফার্মেসিসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে। এলাকার স্ট্রোকজনিত প্যারালাইসিস ও দীর্ঘমেয়াদি ব্যথায় আক্রান্ত রোগীদের পঙ্গুত্ব থেকে রক্ষা ও উন্নত পুনর্বাসন সেবা দিতেই এই ফিজিওথেরাপি সেন্টারটি চালু করা হয়েছে।

​এখানে ঘাড়-কোমর-হাঁটুর ব্যথা, হাড় ক্ষয়, স্ট্রোকজনিত প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি এবং শিশুদের জন্মগত প্রতিবন্ধকতা বা সেরিব্রাল পলসির বিশেষ থেরাপি সেবা দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের অভিজ্ঞ কনসালট্যান্ট ও ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আব্দুল মোতালেব এখানে নিয়মিত রোগী দেখবেন। সাশ্রয়ী মূল্যে এই উন্নত সেবা গ্রহণের জন্য হাসপাতালের হটলাইন নম্বরে (০১৬৮৮-৪৩৩৬৭৩) যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

​উদ্বোধনী অনুষ্ঠানে শিবপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহীন সরকার, হাজী মুছা মিয়া, কবির হোসেন আহাম্মদ, সৈয়দ আহাম্মদ, জিয়াউর রহমান মাস্টার, আবু সিদ্দিক মাস্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মোখলেছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়